শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ঈদযাত্রা

কমলাপুর স্টেশনে টিকিট ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা, বেড়েছে যাত্রীর চাপ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৪, ১১:০৮

ঈদ উপলক্ষে ট্রেনযাত্রার পঞ্চম দিনে কমলাপুরে বেড়েছে যাত্রীর চাপ। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ট্রেন না বাড়ালে অতিরিক্ত কোচ যুক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।


রোববার (৭ এপ্রিল) সকাল থেকেই কমলাপুর স্টেশনে কড়া চেকিং পার হয়ে হাজার হাজার যাত্রী স্টেশনে প্রবেশ করছেন।

বিনা টিকিটের যাত্রীদের ফেরত পাঠাচ্ছেন রেল কর্মকর্তারা। টিকিট ব্যতীত কেউ ঢুকতে না পারায় স্বস্তিতে স্টেশনে ঢুকতে ও ট্রেনে উঠতে পারছেন যাত্রীরা।

স্টেশনের ভেতরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীরা স্টেশনে বসে অপেক্ষা করছেন। এখন পর্যন্ত ঈদযাত্রার ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় অভিযোগ নেই যাত্রীদের।

সকাল ৬টা থেকে ঢাকা (কমলাপুর) রেলস্টেশন থেকে সকাল সাড়ে পর্যন্ত ছেড়ে গেছে ১৮টি ট্রেন। আজ (রোববার) আন্তঃনগর ৪২, লোকাল-কমিউটার ২৫টি ট্রেন ও ১টি স্পেশাল ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যাবে।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ কোনো শিডিউল বিপর্যয় কিংবা ট্রেন বিলম্বের ঘটনা ঘটেনি। সকাল থেকে এ পর্যন্ত ১৮টি ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। অন্যদিকে সাড়ে ১০টায় কিশোরগঞ্জ এক্সপ্রেস, বেলা ১১টা ১৫ মিনিটে সিলেটের উদ্দেশ্য ছেড়ে যাবে জয়ন্তিকা এক্সপ্রেস, বেলা সাড়ে ১১টায় তারাকান্দির উদ্দেশ্য ছেড়ে যাবে অগ্নিবীণা এক্সপ্রেস এবং বেলা ১১টা ৪০ মিনিটে খুলনার উদ্দেশ্য ছেড়ে যাবে নকশিকাঁথা এক্সপ্রেস।

প্রসঙ্গত, ঈদ উপলক্ষে ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে গত ২৫ মার্চ ও ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ। ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ ও ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ বিক্রি করা হয়।

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর