শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ক্যানসার সোসাইটি হাসপাতাল ও ওয়েলফেয়ার হোম পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৪, ১৫:৪২

বিশ্ব স্বাস্থ্য দিবস ও বাংলাদেশ ক্যানসার সোসাইটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্যানসার সোসাইটি হাসপাতাল ও ওয়েলফেয়ার হোম পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার (৭ এপ্রিল) সকালে তিনি মিরপুরে অবস্থিত এ হাসপাতাল ও ওয়েলফেয়ার হোম পরিদর্শন করেন।


মন্ত্রী ৭৫ শষ্যা এ হাসপাতালের অন্ত ও বহির্বিভাগের বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। শত সীমাবদ্ধতার মধ্যেও স্বল্পমূল্যে ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসায় এগিয়ে আসার জন্য তিনি বাংলাদেশ ক্যানসার সোসাইটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় হাসপাতালটির সুযোগ-সুবিধা সম্প্রসারণের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যানসার সোসাইটির পরিচালক অধ্যাপক ডা. এম. এ হাই, প্রকল্প পরিচালক প্রফেসর ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতিনিধিরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর