শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল সাড়ে ৪ হাজার পরিবার

সিলেট প্রতিনিধি

প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৪, ১৭:২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঈদুল ফিতর উপলক্ষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের হাত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার (চাল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মানুষের হাতে চাল তুলে দেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ।

চাল বিতরণ অনুষ্ঠানে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ, হানিফ চৌধুরী, নারী কাউন্সিলর তানিয়া আক্তার, ব্যবসায়ী ফয়সল আহমেদ ও মো. কুতুব উদ্দিন প্রমুখ।

শ্রীমঙ্গল পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট চার হাজার ৬২১ জন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতরণ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর