শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ঈদ-নববর্ষের ছুটি শেষে অফিস খুলছে আজ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৪, ১১:৪৯

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ সোমবার খুলছে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান।

গত ১১ এপ্রিল রোজার ঈদের তারিখ নির্ধারণ হওয়ার পর ১০ থেকে ১২ এপ্রিল ছিল ঈদের ছুটি। ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির পর ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি।

সব মিলিয়ে পাঁচ দিন বন্ধ থাকার পর আজ খুলছে সরকারি অফিস। এদিন থেকে ফের স্বাভাবিক নিয়মে ব্যাংকিং ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, সোমবার থেকে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুরে ২টা ২০ মিনিট পর্যন্ত। এর পর ১০ মিনিট হবে পোস্ট ক্লোজিং। দাপ্তরিক সময় হবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সাধারণ সময়ে ব্যাংক সকাল ১০টায় খুলবে, চলবে বিকাল ৫টা পর্যন্ত, তবে লেনদেন হবে সাড়ে ৩টা পর্যন্ত।

এবার রমজান মাস ৩০ দিন ধরে ১১ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করে সরকার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর