শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বগুড়ার শেরপুরে নামাজ পড়ে ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৪, ১৭:৫৮

বগুড়ার শেরপুরে মালাবাহী ট্রাকের চাপায় আব্দুল কুদ্দুস (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৫এপ্রিল) রাত আটটার দিকে শহরের উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস শেরপুর শহরের জগন্নাথপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার রাতে উপজেলা পরিষদ মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। একপর্যায়ে মহাসড়কের পশ্চিমপাশ থেকে পূর্বপাশে যাওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ওই বৃদ্ধ। পরে স্থানীয়দের সহযোগিতায় স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় চালক- হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের চিহিৃত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর