শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশু সহ আহত ১৫ জন

মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী ( কুড়িগ্রাম)

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৪, ১৫:০৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাগলা কুকুরের বিচরণ বেড়েছে। এসব কুকুরের কামড়ে প্রায়ই আহত হচ্ছে মানুষসহ গবাদী পশু। এ নিয়ে এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে। এসব পাগলা কুকুর ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে বলে জানা গেছে।

শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ফুলবাড়ী বাজারে ও ব্রাকমোড় সংলগ্ন কাশিয়াবাড়ী, কদমতলা ও ফুলসাগর এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশু-বৃদ্ধ মিলে প্রায় ১৫ জন মানুষ গুরুতর আহত হয়েছে।

এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে পরে ঘাতক পাগলা কুকুরটিকে মেরে ফেলতে সক্ষম হয়েছে। কুকুরের কামড়ের শিকার আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- কাশিয়া গ্রামের আইনুল হকের শিশু পুত্র মবিন (৪), মইনুল হকের শিশুকন্যা মিম (৯), একই এলাকার এরশাদুল হকের ছেলে মোহাম্মদ আলী (১৫), সুরুজ মিয়ার স্ত্রী নুরনাহার বেগম (২৫) ও বৃদ্ধ আনছার আলীসহ (৮০) প্রায় ২০ জন।

প্রতক্ষদর্শী এলাকাবাসী খাতুল্লা মিয়া জানান, পাগলা কুকুরটি হিংস্র ছিল। সে যতজনকে আক্রমণ করেছিল তা বাঘের মতো লাফ দিয়ে আক্রমণ করেছে। আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে পাগলা কুকুরটি মেরে ফেলতে সক্ষম হয়েছি।

এনছার আলী নামের অপর প্রতক্ষদর্শী জানান, ফুলবাড়ীতে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে আসা পাগলা কুকুর গুলো হিংস্র। এরা মানুষ ও গবাদী পশু গরু-ছাগলের উপর আক্রমণ চালাচ্ছে। শুক্রবার ও শনিবার আক্রমনাক্তক দুইটি পাগল কুকুরকে এলাকাবাসী মেরে ফেলতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সুমন কন্তি সাহা জানান, ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত রোগীদের সংখ্যা আমার জানা নেই। তবে এসব রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। কারণ- এখানে জলাতঙ্ক রোগের টিকার অভাব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর