শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

রুমায় ব্যাংক ডাকাতিতে জড়িত সন্দেহে গ্রেপ্তার আরও ২ জন জেলহাজতে

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৪, ১৭:৫০

বান্দরবানের রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় অভিযুক্ত কেএনএফের সদস্য সন্দেহে গ্রেপ্তার আরও দুজনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

রোববার (২১ এপ্রিল) দুপুর ২টায় বান্দরবানের রুমা থেকে কঠোর পুলিশি পাহারায় বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


আসামিরা হলেন রুমা উপজেলার ইডেন পাড়ার বাসিন্দা লাল জার ঙাম বম (৪৪) ও তনক্লিং বম (৩৮)।

পুলিশ জানায়, রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে যৌথবাহিনীর অভিযানে শনিবার (২০ এপ্রিল) বিকেলে এ দুজনকে রুমা সদর থেকে গ্রেপ্তার করা হয়।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রুমা থানার মামলায় সন্দেহভাজন দুই আসামিকে দুপুরে আদালতে তোলা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা বাজার শাখা সোনালী ব্যাংক এবং ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, টাকা-অস্ত্র লুটের ঘটনা ঘটে। এসব ঘটনায় পরে রুমা ও থানচি থানায় নয়টি মামলা হয়। বর্তমানে যৌথবাহিনী সন্ত্রাসীদের ধরতে রুমা ও থানচির পাহাড়ে অভিযান চালাচ্ছে। এ অভিযানে এ পর্যন্ত গাড়িচালকসহ ৬৮ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর