শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

প্রচন্ড তাপদাহে স্বাস্থ্য সচেতন ও পরিবেশ রক্ষায় শেরপুর উপজেলা প্রশাসন

আতাউর রহমান, শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪, ১১:২৭

সোমবার (২২ এপ্রিল) প্রচণ্ড তাপদাহে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা এবং বৃক্ষ রোপণে উৎসাহিত করতে এমন পদক্ষেপ গ্রহণ করেছে শেরপুর উপজেলা প্রশাসন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে এবং হাট-বাজার ও বিভিন্ন রাস্তার মোড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী কর্মকর্তা মাঠে কর্মরত কৃষক ও শ্রমজীবী মানুষের মাঝে গাছের চারা এবং পানির বোতল বিতরণ করেন। এছাড়াও প্রচণ্ড গরমে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসচেতনতা এবং বৃক্ষ রোপণে উৎসাহিত করেন এই কর্মকর্তা। তার এমন জনবান্ধব কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করছেন উপজেলাবাসী।

চারা গাছ ও পানির বোতল বিতরণে তার সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী জানান, বিভিন্ন জায়গায় প্রায় দু’শ পানির বোতল ও দু’শ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারি ভাবেও গাছ লাগানোর ব্যাপক প্রস্তুতি গ্রহণ চলছে এ উপজেলায়৷ সকলকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর