শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ইবির লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৪, ১৭:০৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের (২৮ তম ব্যাচ) স্নাতকোত্তর ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছেন। এতে অতিথিদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।

সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে বিভাগীয় ২০৪ নং কক্ষে এটি সম্পন্ন হয়। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আরিফা ইসলাম ভাবনা এবং শাপলা বিশ্বাস অনুষ্ঠানটির সঞ্চলনা করেন।

এসময় বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. মো: জুলফিকার হোসেন, অধ্যাপক ড. মো: গিয়াস উদ্দিন এবং অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকরা দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এসময় প্রধান অতিথি অধ্যাপক মতিনুর রহমান বলেন, বড় আমলা হলাম, সরকারি চাকরি করলাম, ঘরবাড়ি তৈরি করলাম, ধন সম্পদ অর্জন করলাম সেটা সাফল্য মনে করি না, বরং মানুষ হিসেবে আমি কতটা স্বচ্ছ, জবাবদিহি ও নৈতিক ভাবে নিজেকে প্রস্তুত করাটাই সাফল্য। সর্ব প্রথম আগে মানুষ হই। বাকি অর্জনগুলো অপশনাল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর