শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

খুলনায় ১০ বছরের মধ্যে এপ্রিলে সর্বনিম্ন বৃষ্টি, বেড়েছে তাপদাহের স্থায়িত্ব

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৪, ১২:০৬

খুলনায় কমেছে বৃষ্টিপাত, আর বেড়েছে তাপমাত্রা এবং তাপদাহের স্থায়িত্ব। এ বছর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে, ২৫ এপ্রিল তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে গত ১০ বছরের মধ্যে খুলনায় চলতি এপ্রিলে সর্বনিম্ন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি এপ্রিলে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৭ মিলিমিটার। সোমবার খুলনা আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

খুলনা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, খুলনায় এ বছর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর চলতি এপ্রিল মাসে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৭ মিলিমিটার। গত বছর ১৬ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে গত বছর তাপদাহের স্থায়িত্বকাল ছিল এ বছরের তুলনায় কম। গত বছর এপ্রিলে বৃষ্টি হয়েছিল ৩৪ মিলিমিটার। এর আগে, ২০০০ সালের এপ্রিলে বৃষ্টিপাত হয়েছিল ৭০ মিলিমিটার। ওই বছর এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর ২০১৪ সালের এপ্রিলে বৃষ্টি হয়েছিল ৫০ মিলিমিটার, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সূত্রটি জানায়, গত বছরগুলোতে তাপমাত্রা বাড়লেও কয়েকদিনের মধ্যে বৃষ্টি হওয়ায় তাপদাহের স্থায়িত্বকাল কম ছিল। চলতি এপ্রিল মাসে বৃষ্টি কম হওয়ায় গরমের প্রভাব বেশি।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. আমিরুল আজাদ বলেন, বছরের অন্যান্য মাসের তুলনায় এপ্রিল মাসে স্বাভাবিকভাবেই গরম বেশি থাকে। তবে খুলনায় তাপমাত্রা দিন দিন বাড়ছে এবং সেই সঙ্গে তাপদাহের স্থায়িত্বকালও বেড়েছে। তাদদাহের কারণ হিসেবে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এবং বৃষ্টিপাত কমে যাওয়াই এর অন্যতম কারণ। এছাড়া খুলনায় অনেক জলাশয় ভরাট করে অবকাঠামো তৈরি করা হয়েছে। অনেক নদী-খাল শুকিয়ে গেছে। পাশাপাশি গাছপালা কেটে ফেলার কারণেও গরম বেড়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, খুলনায় অনেক জলাধার ভরাট করে ফেলা হয়েছে। এসব জলাশয় তাপ শোষণ করে নিত। আগে অনেক গাছপালা ছিল, সেগুলো অক্সিজেন সরবরাহ এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করত। এখন গাছপালা কমে যাওয়ায় বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে। তিনি জানান, খুলনায় আগের তুলনায় এসি’র সংখ্যা ও ব্যবহার বেড়েছে। তাপমাত্রা বৃদ্ধির এটিও একটি কারণ। এছাড়া খুলনায় লবণাক্ততা বেড়েছে। লবণাক্ততার কারণে বাতাসে আর্দ্রতা ও লবণের পরিমাণ বেশি থাকায় গরম বেশি লাগছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর