শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

যশোরে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

যশোর প্রতিনিধি

প্রকাশিত:
১২ মে ২০২৪, ১১:২৪

যশোরে নূর হোসেন (২৫) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (১১ মে) রাত ১০টার দিকে শহরের শংকরপুর আকবরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত নূর হোসেন ওই এলাকার নজরুল মোল্লার ছেলে ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র।

স্থানীয়রা জানান, এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত ঘটেছে।

নিহতের স্বজনেরা জানান, শুক্রবার শংকরপুরে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়রা এ ঘটনার মীমাংসার চেষ্টা করে কিন্তু রেশ থেকে যায়। পরে শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরও কয়েকজন যুবক এসে নূরুকে ছুরিকাঘাত করে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশপাশের লোকজন এসে নূরুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথে নূরের মৃত্যু হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশ কাজ শুরু করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর