শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বরিশালে বাসচাপায় পথচারী নিহত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত:
১৩ মে ২০২৪, ১৬:২১

নগরীতে যাত্রীবাহী বাসের চাপায় এক তরুণ পথচারী নিহত হয়েছেন।

সোমবার (১৩ মে) বেলা ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।


নিহত জসিম হাওলাদার (২০) বরিশালের উজিরপুর উপজেলার বাইটখালী গ্রামের মনির হাওলাদারের ছেলে।

পরিদর্শক লোকমান হোসেন জানান, বরিশাল নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন পথচারী জসিম। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে অতিক্রম করে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের সামনের সড়কে বাসটি রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর