শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

তাপপ্রবাহ থাকতে পারে ১৮ মে পর্যন্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৪ মে ২০২৪, ১৩:১৪

আবারও ফিরে এলো তাপপ্রবাহ। বৃষ্টি একেবারেই কমে যাওয়ায় (১৩ মে) সোমবার প্রায় সারা দেশেই তাপমাত্রা বেড়েছে। তবে দেশের সাত জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহকে ‘মৃদু’ শ্রেণিতেই ফেলেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ মঙ্গলবারও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।


কম বৃষ্টিপাত ও তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী শনিবার পর্যন্ত। বাড়বে তাপপ্রবাহের বিস্তৃতিও। তবে রবিবার থেকে আবার বৃষ্টি বেড়ে কমতে শুরু করবে তাপমাত্রা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক (১৩ মে) সোমবার বলেন, ‘বৃষ্টি অনেকটাই কমে গেছে।


ফলে তাপমাত্রাও বেড়েছে। আগামী ১৮ মে (শনিবার) পর্যন্ত তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে। ফলে সামনে তাপপ্রবাহের আওতাধীন এলাকা আরো বাড়তে পারে। এ সময় মূলত মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।


১৯ মে থেকে আবার বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমা শুরু করবে।’
এর আগে গত ৩১ মার্চ থেকে শুরু হয়ে টানা ৬ মে পর্যন্ত প্রতিদিনই দেশের কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে বিভিন্ন মাত্রার তাপপ্রবাহ। এটি রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে দেশের ইতিহাসে একটানা তাপপ্রবাহের সবচেয়ে বড় রেকর্ড। ধীরে ধীরে বৃষ্টি বাড়ায় ৭ থেকে ১২ মে পর্যন্ত ছয় দিন কোথাও তাপপ্রবাহ ছিল না।

তবে বৃষ্টি একেবারেই কমে যাওয়ায় (১৩ মে) সোমবার সারা দেশেই তাপমাত্রা বেড়েছে।


ছয় দিন বিরতি দিয়ে তাই তাপপ্রবাহও ফিরে এসেছে আবার। আবহাওয়া অফিস জানিয়েছে, (১৩ মে) সোমবার টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙামাটি ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) বয়ে গেছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা অঞ্চলভেদে স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি বেশি ছিল। আগের দিনের তুলনায় সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১.৫ ডিগ্রি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মাত্র তিন জেলায় বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে, ২০ মিলিমিটার। এ ছাড়া ঢাকায় পাঁচ মিলিমিটার ও নোয়াখালীর হাতিয়ায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃষ্টিপাত কম থাকতে পারে আজও। পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী দুই দিন বৃষ্টি আরো কমতে পারে। বুধ ও বৃহস্পতিবার শুধু রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে।

(১৩ মে) সোমবারের মতো আজও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে (১৫ মে) বুধবার দিনের তাপমাত্রা বেড়ে যেতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর