শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

২৬ হোটেল-রেস্তোরাঁয় ডিসকাউন্ট পাবে পুলিশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৪ মে ২০২৪, ১৬:৪৫

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিশেষ মূল্যছাড় পাবেন পুলিশ সদস্যরা। ২৬ এপ্রিল ট্যুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক ট্যুরিস্ট পুলিশের সদর দপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন।

ট্যুরিস্ট পুলিশের আওতাধীন ঢাকা অঞ্চলের ২৬টি আবাসিক হোটেলে থাকা ও রেস্তোরাঁয় খাওয়ার ওপর বিশেষ মূল্যছাড় পাবেন পুলিশ সদস্যরা।

চিঠি সূত্রে জানা গেছে, এর মধ্যে ১২টি হোটেল-রেস্তোরাঁ ও ১৪টি রেস্তোরাঁ রয়েছে।


হোটেলে সর্বনিম্ন ৫০ শতাংশ ডিসকাউন্টে থাকতে পারবেন পুলিশ সদস্যরা। আর রেস্তোরাঁয় খাওয়ার ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় পাবেন।
ট্যুরিস্ট পুলিশ সূত্র জানিয়েছে, এটা অনেকটা করপোরেট চুক্তির মতোই। হোটেল-রেস্তোরাঁ কর্তৃপক্ষ বিভিন্ন গ্রুপকে এ ধরনের প্রস্তাব করে থাকে।


পুলিশ সদস্যদের জন্যও হোটেল-রেস্তোরাঁ কর্তৃপক্ষ এ প্রস্তাব করেছে।
এ ধরনের চুক্তি কক্সবাজার, সিলেটসহ বিভিন্ন অঞ্চলের হোটেল ও রেস্তোরাঁর সঙ্গে পুলিশের রয়েছে। ঢাকা অঞ্চলেও এ সুবিধা শুরু হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর