শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বাংলাদেশে আলতাবানু হচ্ছেন স্বস্তিকা!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৪ মে ২০২৪, ১৮:০১

কলকাতার বহুল আলোচিত অভিনেত্রী স্বস্তিকা ঢাকার ‘আলতাবানু জোসনা দেখেনি’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। নাট্যনির্মাতা হিমু আকরামের পরিচালনায় নির্মিতব্য এই ছবিতে স্বস্তিকার নায়ক চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ।ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রযোজনা সংস্থা সূত্রেই স্বস্তিকা ও রাজের জুটিবদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এখনই আনুষ্ঠানিক কোনও বক্তব্য দিতে রাজি নয় সংশ্লিষ্টরা।


ছবিটির নির্মাতা হিমু আকরাম ইতিপূর্বে জানিয়েছিলেন, অনেকগুলো লেয়ার আছে আলতাবানু চরিত্রটির। নির্মাতা ও গল্পকার হিসেবে মনে হয়েছে আলতাবানু'র বিপরীতে নায়ক হিসেবে একজন শক্তিশালী অভিনেতা প্রয়োজন। অনেকের সঙ্গেই কথা হয়েছে। একটা মানুষের তিনটি লুক থাকতে হবে। ওই জায়গা থেকে চরিত্রটি মেলানো কঠিন। উপযুক্ত কাউকে খুঁজে পেলেই তাকে নেওয়া হবে। অবশেষে শরিফুল রাজকেই খুঁজে পেয়েছেন নির্মাতা।


জানা গেছে, সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে মিস্টিরিয়াস গল্পের এই ছবিটির দৃশ্যধারণ করা হবে। তারকাবহুল এই ছবিতে স্বস্তিকা ও রাজের পাশাপাশি ইরেশ যাকের, মামুনুর রশীদ, সোহেল মণ্ডলসহ অনেকেই অভিনয় করবেন।


জানা যায়, এর আগে শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ নামের ছবিতে অভিনয় করেছিলেন স্বস্তিকা। সিনেমাটি নির্মাণ করেছিলেন এফ আই মানিক। ‘আলতাবানু জোসনা দেখেনি’ ছাড়াও স্বস্তিকা কামরুল হোসেন রিফাতের পরিচালনায় ‘ওয়েন ইলেভেন’ নামের আরেকটি বাংলাদেশী চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর