শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গাইবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত:
১৫ মে ২০২৪, ১৭:১১

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে বজ্রপাতে ফুল মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।


নিহত ফুল মিয়া ওই গ্রামের জামশেদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আবহাওয়া ভালো থাকায় সকালে বাবা ও ভাইয়ের সঙ্গে মাঠে ধান কাটতে যান কৃষক ফুল মিয়া। দুপুরে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফুল মিয়ার এবং আহত হন বাবা ও তার ভাই।

রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোসাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর