শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

অনুমোদনহীন জিপিএস ট্র্যাকার বাণিজ্য, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৫ মে ২০২৪, ১৭:১৯

বিআরটিসি'র লাইসেন্স ও সরকারি অনুমোদন ছাড়া জিপিএস ট্র্যাকার, ট্রেসলক জিপিএস ট্র্যাকার, মোটোলক রিমোর্ট ও ফ্রিকোয়েন্সি যন্ত্র সামগ্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার তিনজন হলেন- মাকসুদুল (৩৭), রহিম উদ্দিন (২৩) ও রহিম উদ্দিন (২৭)।


মঙ্গলবার (১৪ মে) রাজধানীর মিরপুর মডেল থানা ও শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের নিকট থেকে ৬৫টি জিপিএস ট্র্যাকার, ১৪০টি ট্রেসলক ট্র্যাকার, ১৯টি রিলে, ৫টি মোটোলক রিমোর্ট ও ১৪টি সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম জে সোহেল জানান, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অবৈধভাবে ভেহিকল ট্রাকিং সার্ভিস (ভিটিএস) সেবা দিয়ে আসছিল। তারা এ পর্যন্ত সরকারের প্রায় ১১ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন।

গ্রেপ্তারদের নামে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর