শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

এমপি আনারের মরদেহ আসার অপেক্ষায় নেতাকর্মীরা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত:
২৩ মে ২০২৪, ১২:২১

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের মরদেহ আসার অপেক্ষায় রয়েছেন দলীয় নেতাকর্মীরা। (২২ মে)  বুধবার দুপুরে এমপি আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন- এ ঘটনা শোনার পর থেকেই কালীগঞ্জ ভূষণ সড়কে এমপি আনারের বাড়ির সামনে ভিড় করছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীরা।

রাখালগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম বলেন, এমপি মহোদয়ের মৃত্যুর খবরে আমরা স্তব্ধ হয়ে পড়েছি। এলাকাবাসীর একটাই দাবী, তাঁর মরদেহ দ্রুত দেশে এনে আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়া হোক।


কালীগঞ্জ সরাকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুব্রত কুমার নন্দী বলেন, আনার ভাই অনেক ভালো মানুষ ছিলেন। তাঁর মতো একজন ব্যক্তিকে সন্ত্রাসীরা এভাবে কেন হত্যা করল?

কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম বলেন, আমরা এখন আর কিছুই চাচ্ছি না। শুধু একটাই চাওয়া- এমপি মহোদয়ের মরদেহ অতি দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক। অন্তত তাঁর মৃতমুখটা তো দেখতে পাব।


উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে যান। এর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। গতকাল বুধবার দুপুরে পুলিশ জানায়, কলকাতার একটি আবাসিক এলাকার ভবনে এমপি আনারকে হত্যা করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর