শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

শপথ নিলেন কাটাখালী পৌর মেয়র মিতু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত:
২৩ মে ২০২৪, ১৬:২২

রাজশাহীর কাটাখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র রাবেয়া সুলতানা মিতু শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২টায় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর তার সম্মেলনকক্ষে নতুন মেয়রকে শপথবাক্য পাঠ করান।

এরপর একই অনুষ্ঠানে পাশের জেলা নওগাঁ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নবনির্বাচিত নারী কাউন্সিলর সেলিনা খানম নাদিরাকেও শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার। পরে তিনি এ দুই জনপ্রতিনিধিকে দেশপ্রেমের সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পর রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে থাকা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে যান কাটাখালী পৌর মেয়র রাবেয়া সুলতানা মিতু। তিনি জাতীয় নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে কর্মী-সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৮ এপ্রিল রাজশাহীর কাটাখালী পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার মেয়র নির্বাচিত হন রাবেয়া সুলতানা মিতু। এ পৌরসভার সাবেক মেয়র (বরখাস্তকৃত) আব্বাস আলী তার স্বামী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর