শুক্রবার, ১৫ই মে ২০২৬, ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মোংলায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত:
২৬ মে ২০২৪, ১৩:৩১

বাগেরহাটের মোংলায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে।

রোববার (২৬ মে) সকালে মোংলা নদীর ঘাটে নৌকাটি ডুবে যায়।

অতিরিক্ত যাত্রী তোলায় নৌকাটি ডুবে যায় বলে জানা গেছে।

মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে একটি নৌকা ডুবে গেছে। এটিতে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন বলে শুনেছি। দুর্ঘটনার পর থেকেই খোঁজখবর রাখছি। কেউ নিখোঁজ হয়েছেন কি না জানতে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে। এছাড়া নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরিদল নদীতে তল্লাশি চালাচ্ছে।

এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার সকাল থেকেই বাগেরহাটে গুমট আবহাওয়া বিরাজ করছে।
এর মধ্যে মোংলা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় ১০ নম্বর মহাবিপৎসংকেত দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর