শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

রিমাল: ২১ ঘণ্টা বন্ধ কলকাতা বিমানবন্দর, শত শত ফ্লাইট বাতিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ মে ২০২৪, ১৬:৪৭

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় পরিণত হয়েছে। আজ রোববার মধ্যরাতে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলের সমুদ্রতীরবর্তী এবং আশপাশের অঞ্চলসহ পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।


এমন অবস্থায় ২১ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে বাতিল হয়েছে ৩৯৪টি ফ্লাইট। এর মধ্যে ২৮টি আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে।

ফ্লাইট ওঠা-নামা বন্ধের কারণে প্রায় ৬৩ হাজার যাত্রীর চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হল।

কলকাতা বিমানবন্দরের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ফ্লাইট বাতিল হওয়ায় এয়ারলাইনগুলো থেকে ক্ষতিগ্রস্ত যাত্রীরা অর্থ ফেরত নিতে পারবেন। তবে কোনও যাত্রী চাইলে এয়ারলাইনগুলোর পরবর্তী ফ্লাইটগুলোতে তাদের জায়গা দেওয়ার চেষ্টা করবে।

তিনি আরও জানান, সম্প্রতি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ-আকাশে তীব্র-ঝাঁকুনির (টার্বুলেন্স) কবলে পড়ে এক যাত্রী নিহত ও আরও ৩০ জনের বেশি আহত হওয়ার যে ঘটনা ঘটেছে, সে রকম পরিস্থিতি এড়াতেই ফ্লাইট অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

এছাড়াও কলকাতার আকাশসীমা ব্যবহার করা ফ্লাইট গুলোর যাত্রা পথও প্রায় ২৪০ কি.মি. ঘুরিয়ে দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর