শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বৃহস্পতিবার ঝড়কবলিত পটুয়াখালী পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৫:৩৩

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ মে) পটুয়াখালীর কলাপাড়ায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে, আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফর করবেন। তবে আমরা এখনও অফিসিয়ালি কোনো চিঠি পাইনি। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমরা কাজ করছি।

এছাড়া ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছি আমরা। সময়মতো সব তথ্য জানানো হবে।

২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন জেলার মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, নষ্ট হয়েছে ফসল, ভেঙে গেছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ভেঙে তার ছিঁড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অসংখ্য এলাকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর