শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-সেনজেনভুক্ত দেশ ভ্রমণে মিলবে সৌদির অন এরাইভাইল ভিসা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৭:০৩

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসূফ আল দুহাইলান জানিয়েছেন, যেসব বাংলাদেশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা সেনজেনভুক্ত দেশগুলোয় ভ্রমণ করেছেন তারা সৌদি আরবের অন এরাইভাইল ভিসা সুবিধা পাবেন।

মঙ্গলবার (২৮ মে) দূতাবাসে অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে রাজকীয় অতিথি হয়ে যারা হজে যাচ্ছেন তাদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত জানান, প্রযুক্তির সাহায্যে হজযাত্রীদের যাত্রাকে আরও সহজ করা হয়েছে। সারা বিশ্বে রোড টু মক্কা ইনিশিয়েটিভের অধীনে সাতটি দেশের হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশনও তাদের নিজ নিজ দেশে হচ্ছে। বাংলাদেশিরাও টানা চর্তুথবারের মতো এ সুবিধা পাচ্ছেন। ফলে সৌদি গিয়ে বিমানবন্দরে কাউকে আর অপেক্ষা করতে হচ্ছে না। এমনকি যাত্রীদের ব্যাগও সরাসরি চলে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যে।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার মোট ৪০ জন সৌদি বাদশাহর অতিথি হয়ে হজে যাচ্ছেন। প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় দেড় হাজার জন এ সুযোগ পেয়ে থাকেন। বাংলাদেশ থেকে এবার যারা যাচ্ছেন তাদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে দূতাবাসের কূটনীতিকদের পাশাপাশি রিলিজিয়াস অ্যাফ্যায়ার্স বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর