শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ঘূর্ণিঝড় রিমাল

দেশের সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড চাঁদপুরে

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৮:০৩

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে চাঁদপুর জেলায় সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ৫৭ থেকে ৭৫ কিলোমিটার।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ্ মো. শোয়াইব এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (২৭ মে) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত চাঁদপুর জেলায় ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এছাড়া চট্টগ্রাম ও সিলেটে ২৪৯, ঢাকায় ২২৪, শ্রীমঙ্গলে ২১৬, মাদারীপুরে ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন ভোর ৪টা ২০ মিনিট থেকে বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয় ১২৯ মিলিমিটার। এরপরও একটানা বৃষ্টিপাত অব্যাহত ছিল।

এদিকে একই সময়ে চাঁদপুর শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন ছিল প্রায় ৩০ ঘণ্টা। পরে মঙ্গলবার সকাল ৯টার পর থেকে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর