শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

প্রথম চার ঘণ্টায় ভোটের হার ২০ শতাংশের নিচে: ইসি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ মে ২০২৪, ১৫:৩০

উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আজ বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় ভোট পড়ার হার ২০ শতাংশের নিচে বলে ধারণা করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বেলা একটার দিকে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এই তথ্য জানান।


তৃতীয় ধাপে সারা দেশে ৮৭টি উপজেলা পরিষদে আজ ভোটগ্রহণ চলছে। ইসি সচিব বলেন, ৮৭টি উপজেলায় ৮ হাজর ৪৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় সব কেন্দ্রের তথ্য সংগ্রহ করা যায়নি। যতটুকু তথ্য পাওয়া গেছে, তাতে প্রাথমিক হিসেবে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ার হার ২০ শতাংশের নিচে। কোথাও ১৬ শতাংশ, কোথাও ১৭ শতাংশ, কোথাও ২০ শতাংশ ভোট পড়েছে। এ পর্যন্ত ম্যানুয়ালি সংগ্রহ করা তথ্য অনুযায়ী, গড়ে ২০ শতাংশের নিচে ভোট পড়েছে।

জাহাংগীর আলম বলেন, আজকের নির্বাচনে এখন পর্যন্ত উল্লেখযোগ্য বড় কোনো ঘটনা ঘটেনি।

চট্টগ্রামের পটিয়ায় ব্যালট বই ছিনতাইয়ের কারণে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ফেনীতে অনিয়মের দায়ে একজন প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। বগুড়া সদর উপজেলায় ব্যালটে প্রতীক জটিলতার কারণে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর