শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

সেক্সী ইমেজ ভেঙে নতুন পরিচয়ে বিপাশা বসু!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ মে ২০২৪, ১৫:৫৩

বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী বিপাশা বসু। সেক্সী ইমেজের এই অভিনেত্রী অসংখ্য ছবিতে অভিনয় করে অনুরাগীদের মন জয় করেছেন। বছর দু’য়েক আগে মা হয়েছেন বঙ্গসুন্দরী বিপাশা। তারপর থেকে মেয়ে দেবীকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তার জীবন। তবে এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তিনি। সামনেই লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন বিপাশা। ভারতীয় গণমাধ্যমে তিনি জানিয়েছেন, এবার একটি বই লিখবেন। তবে কোনো গল্প কিংবা উপন্যাস নয়, বইটি হবে তার স্মৃতিকথা।


বিপাশা জানিয়েছেন, যে যে বিষয়গুলো তার জীবনের মোড় ঘুরিয়েছে, সেগুলো তার বইতে লিপিবদ্ধ করা হবে। পাশাপাশি, নিজেকে খোঁজার উপায় এবং জীবনে শান্তির বার্তাও পাঠাকের কাছে পৌঁছে দেবে বিপাশার বইটি।এই বিষয়ে বিপাশা বলেন, আমি জীবনে প্রচুর ওঠাপড়া দেখছি। কিন্তু তার পরেও আজ যেখানে রয়েছি, তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেওয়ার ফলেই। এবার সেগুলো আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই।


জানা গেছে, বিপাশার এই বইটির শিরোনাম এখনও চূড়ান্ত নয়। বইটি আগামী বছর প্রকাশিত হবে বলেও জানান তিনি। আর এমন খবরে মুখিয়ে আছেন বিপাশার ভক্ত - অনুরাগীরা। কারণ, প্রিয় তারকার জীবন থেকে নেওয়া স্মৃতিগুচ্ছ জানতে চান তারা।


উল্লেখ্য, ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবির সেটে ‘দিল মিল গায়ে’ তারকা করণ সিং গ্রোভারের প্রেমে পড়েন বিপাশা। পরের বছরই বাঙালি রীতি মেনে এই পাঞ্জাবি মুন্ডার গলায় মালা পরিয়ে দেন কৃষ্ণ সুন্দরী বিপাশা বসু। ২০২২ সালের ১২ নভেম্বর, ৪৩ বছর বয়সে কন্যা সন্তানের জন্ম দেন এই তারকা। মেয়ের নাম রেখেছেন দেবী বসু সিং গ্রোভার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর