শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

নেচে-গেয়ে মাত করলেন শাকিব-মিমি, সঙ্গে প্রীতম!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ মে ২০২৪, ১৫:৫৭

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত আসন্ন সিনেমা ‘তুফান’। সিনেমাটির নির্মাণ কাজের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন কারণে আলোচিত হয়েছে।

আগামী ঈদুল আজহায় সিনেমাটি সারাদেশে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
‘তুফান’ সিনেমার মুক্তিকে সামনে রেখে কয়েক দিন আগে প্রকাশিত হয় সিনেমাটির ‘লাগে উরাধুরা’ শিরোনামের গানের টিজার। এবার প্রকাশিত হলো পুরো গান।

পৌনে তিন মিনিটের গানে নেচে-গেয়ে মাত করলেন শাকিব খান ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী। সঙ্গে দেখা মিলল গানের সংগীত পরিচালক প্রীতম হাসানের এবং শেষ দৃশ্য ‘কাট’ নিয়ে হাজির হলেন স্বয়ং পরিচালক রায়হান রাফী।

এ গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান; তার সঙ্গে গানটি গেয়েছেন দেবশ্রী অন্তরা।

শাকিব খান তার ক্যারিয়ারে ২৫ বছর অর্থাৎ রজতজয়ন্তী পূর্ণ করলেন মঙ্গলবার (২৮ মে)। ১৯৯৯ সালের আজকের এই তারিখে মুক্তি পেয়েছিল তার প্রথম সিনেমা। তাই শাকিব খানের জন্য এই তারিখটি বিশেষ। বিশেষ এই দিনে শাকিব অভিনীত ‘তুফান’ সিনেমার ‘লাগে উরাধুরা’ গান প্রকাশ দিনটিকে আরও একবার স্মরণীয় করে রাখলেন সিনেমাসংশ্লিষ্টরা।

জানা যায়, একজন গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে ‘তুফান’ সিনেমার কাহিনি। এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। এটি পরিচালনা করছেন রায়হান রাফী।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে নির্মিত হচ্ছে ‘তুফান’। সিনেমাটি প্রযোজনা করছে ঢাকার আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর