শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

রাফায় ইসরায়েলি অভিযান এখনও সীমালংঘন করেনি: কিরবি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ মে ২০২৪, ১৭:১৭

গাজা দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে গত রোববার রাফায় ইসরায়েলি বিমান হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে।

তবে যুক্তরাষ্ট্র মনে করে রাফায় ইসরায়েলের হামলা সীমা এখনও লঙ্ঘন করেনি। যদিও এর আগে 'রাফায় হামলা' চালানোকে রেড লাইন বলে উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ক্ষেত্রে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ সীমিত করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলে রাফা শহরে পূর্ণাঙ্গ আগ্রাসন চালিয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করে না। ইসরায়েলি বাহিনী শহরটি কেন্দ্রে পৌঁছানো এবং মিসর সীমান্তে নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড় দখলের খবর আসার কয়েক ঘণ্টা পর তিনি এ মন্তব্য করলেন। খবর বিবিসি
কিরবি বলেন, আমরা তাদের বড় ইউনিট, বিপুল সংখ্যক সৈন্য নিয়ে অনেকগুলো লক্ষ্যবস্তুকে টার্গেট করে অভিযান চালিয়েছে তেমন সমন্বিত কিছু করতে দেখিনি। একটি বড় ধরনের স্থল অভিযান হয়েছে এমনটি আমরা এখনো বিশ্বাস করি না, এখন পর্যন্ত আমরা সেটি দেখিনি, সেখানে তেমন অভিযান হলে ভিন্ন সিদ্ধান্ত নিতে হতে পারে বলে প্রেসিডেস্ট আগেই জানিয়েছেন।

গত রোববার (২৬ মে) বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় আশ্রয় শিবিরে আগুন ধরে গেলে অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়, যাদের মধ্যে অনেক নারী, শিশু ও বৃ্দ্ধ। এই ঘটনার ব্যাপারে কিরবি বলেন, ইসরায়েল হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তাদের দুজন শীর্ষ নেতাকে হত্যা করেছে। ইসরায়েল বলছে, তাদের বিশ্বাস হামাসের মজুদ করে রাখা অস্ত্র বিস্ফোরণের কারণেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর