শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বাসমালিকদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ মে ২০২৪, ১৫:২৮

সড়কে ফিটনেসবিহীন বাস চালানোর বিষয়ে মালিকদের সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ এত এগিয়ে গেল, আর বাসমালিকদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল?

ঈদুল আজহা উপলক্ষে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর বিআরটিএ ভবনে প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গাড়ি রং-চং করা সমাধান নয়।


প্রথম প্রয়োজন ফিটনেস, লক্কড়-ঝক্কড় গাড়িতে রং দিয়ে কী হবে! আমি চাই ফিটনেস, জীর্ণ-শীর্ণ গাড়িগুলোর দিকে তাকানো যায় না।
তরঙ্গ প্লাসসহ কয়েকটি বাসের নাম উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ এত এগিয়ে গেল আর বাসমালিকদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল? বারবার ভিজিট করেছি, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন নেই।

বিষয়টি সমাধানে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী ও বিআরটিসি চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারকে সিটি করপোরেশন, বিজিএমইএসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী।

ঈদে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া দাবি করলে সাধারণ মানুষ বিপদে পড়ে। ঘরমুখো মানুষের বাড়ি যেতে হবে...টার্মিনাল থেকে কিছুদূর এগিয়ে গিয়ে বাসে বেশি ভাড়ায় যাত্রী তোলে, বিআরটিসিও এটা করে।

মন্ত্রী বলেন, বিআরটিসির দিকে তাকালে দেখি কিশোর বয়সী, অল্পবয়সী ড্রাইভাররা বসেছে। হেলপার ড্রাইভার হলে দুর্ঘটনা ঘটে, বিশেষ করে দূরপাল্লায় যখন এরা চালায় তখন দুর্ঘটনার আশঙ্কা বেশি।

গাজীপুর ও চালনা থেকে গার্মেন্টস কর্মীদের জন্য বিআরটিসির গাড়ি দেওয়ার নির্দেশনাও দেন মন্ত্রী।

পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহর কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ওনার (এনায়েত) গাড়ি ঠিক আছে, ওই গাড়িগুলোর ফিটনেস থাকে। কিন্তু অন্যদের থাকে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর