শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ঘূর্ণিঝড় রিমাল

বরগুনায় সাড়ে ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১১:১৪

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরগুনায় একজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঁচ লাখ ৫০ হাজার মানুষ।

এছাড়া বেড়িবাঁধ, মৎস্য, কৃষি, টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত টয়লেট, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও বিদ্যুৎ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনের অংশ হিসেবে বরগুনায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি সফরে আসার কথা রয়েছে।

বরগুনা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য মতে, জেলায় ঘূর্ণিঝড়ে একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঁচ লাখ ৫০ হাজার মানুষ। ১২ কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত। দুই শত ২১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১৬৪০৮টি ঘরবাড়ি বিধ্বস্ত, ১৫ হাজার ১৭০টি টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাস্থ্যসম্মত টয়লেট ক্ষতিগ্রস্ত হয়েছ সাত হাজার ৬৩০টির মতো।

এছাড়া কৃষি ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। এদিকে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। যা উপজেলা পর্যায়ে বাস্তবায়ন করছেন উপজেলা নির্বাহী অফিসার।

বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পুরো বিষয়টি জেলা প্রশাসন সমন্বয় করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর