শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন ২১ জুন, চীনে ৯ জুলাই

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১৪:৪৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের প্রভাবশালী দুই দেশ ভারত ও চীন সফরে যাচ্ছেন। আগামী ২১ ও ২২ জুন তিনি সরকারি সফর হিসেবে নয়াদিল্লি যাবেন।

আর আগামী ৯ থেকে ১২ জুলাই বেইজিং সফর করবেন তিনি।
আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণত প্রতিবেশী দেশ ভারতেই প্রথম দ্বিপক্ষীয় সফর করে থাকেন। ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বের কারণেই সাধারণত সেদেশেই প্রথম দ্বিপক্ষীয় সফরে গিয়ে থাকেন প্রধানমন্ত্রী।

এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। আগামী ২১ ও ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী জুলাই মাসে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সে অনুযায়ী আগামী ৯ থেকে ১২ জুলাই বেইজিং সফর করবেন প্রধানমন্ত্রী। চীন এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন অংশীদার। সে কারণে প্রধানমন্ত্রীর জন্য চীন সফরও গুরুত্বপূর্ণ। গত ৩ জুন বেইজিংয়ে বাংলাদেশ-চীনের রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর চীন সফর চূড়ান্ত করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর