শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

অনির্দিষ্টকালের বন্ধ খুলল কুবি

হাসিন আরমান অয়ন,কুবি

প্রকাশিত:
৬ জুন ২০২৪, ১৩:২০

দীর্ঘ ৩৬ দিনের বন্ধের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) খোলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী রবিবার (৯ জুন) থেকে চলবে প্রশাসনিক কার্যক্রম এবং ইদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী ২৩জুন থেকে চলবে শ্রেনী কার্যক্রম।

বুধবার (৫ জুন) অনুষ্ঠিত ৯৫ তম জরুরি সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন।

উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, 'আগামী রবিবার থেকে সকল অফিস কার্যক্রম চলবে। যেহেতু শিক্ষার্থীরা অনেকেই বাড়ি চলে গেছে তাই এই সপ্তাহে শ্রেনী কার্যক্রম চালু করা সম্ভব হয়নি তাই আগামী ২৩ জুন থেকে শ্রেনী কার্যক্রম চালু হবে।'

এই বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান বলেন, 'আমাদের চলমান যে আন্দোলন সে আন্দোলনের দাবি-দাওয়া কতটুকু মেনে নেওয়া হয়েছে সে বিষয় সিন্ডিকেটের লিখিত প্রতিবেদন পেলে জানতে পারবো। তারপর আমরা কার্যনির্বাহী কমিটির সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।'


এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকা থেকে জানা যায়, ৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে অফিস ছুটি হবে আগামী ১৩ জুন। এই ছুটি শেষ হবে ২০ জুন।

এর আগে গত ১৩ ও ১৪ মার্চ সাত দফা দাবিতে ক্লাস বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এরপর দ্বিতীয় দফায় ১৯ মার্চ থেকে ২৭ মার্চ ক্লাস বর্জন করে শিক্ষক সমিতি। তৃতীয় দফায় ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত আবারো ক্লাস বর্জন করে। সর্বশেষ ২৯ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন ঘোষণা করে শিক্ষক সমিতি। উদ্ভূত পরিস্থিতি সহনীয় করতে গত ৩০ এপ্রিল
সিন্ডিকেটের ৯৩ তম সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর