শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

চাঁদপুরে পরিবহনের আয়ে চলবে বৃদ্ধাশ্রম

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত:
৬ জুন ২০২৪, ১৬:০৩

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ধৈকামতা গ্রামে প্রায় ১ একর জমিতে অসহায়দের জন্য নির্মাণ করা হচ্ছে বৃদ্ধাশ্রম। প্রবাসী মীর রিনাজের নিজস্ব অর্থায়ানে তৈরি করা হচ্ছে ভবন।

নির্মাণ কাজ শেষে স্বাস্থ্যসেবাসহ এটি চালু করা হবে।
আর এ বৃদ্ধাশ্রমের ব্যয় বহন করবে আইদি এন্টারপ্রাইজ নামে পরিবহন প্রতিষ্ঠান।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ জুন) সকালে জগতপুর বাজার ও কালিয়াপাড়া বাস স্টেশনে আইদি পরিবহন ফিতা কেটে উদ্বোধন করেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ। একই সময়ে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় দোয়া করে ও ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের লোকজন।

এ সময় শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেডএম আনোয়ার, আইদি পরিবহন এর পরিচালক মো. তাজুল ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই পরিবহনের বাসগুলো চলবে চাঁদপুর সদর থেকে শাহরাস্তির জগতপুর স্ট্যান্ড পর্যন্ত। উদ্বোধনী দিনে কোনো যাত্রী থেকে ভাড়া নেয়নি পরিবহন কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন ও বিল্লাল হোসেন জানান, এই বৃদ্ধাশ্রম চালু হলে অসহায় লোকজন থাকার ব্যবস্থা হবে এবং চিকিৎসা পাবে অনেক বৃদ্ধরা। এই উদ্যোগকে আমরা গ্রামবাসী স্বাগত জানাই। আমাদের এলাকার লোকজন ভাগ্যবান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর