শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দ, আটক ২

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত:
১১ জুন ২০২৪, ১৭:৪৪

ফরিদপুরে অবৈধভাবে সরকারি চাল পাচারকালে ২০ মেট্রিক চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকচালক ও তার সহযোগীকে (হেলপার) আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (১১ জুন) দুপুর ১টার দিকে জেলা সদরের কানাইপুরের করিমপুর এলাকা থেকে চালভর্তি ট্রাক জব্দসহ তাদের আটক করা হয়।

আটক ট্রাকচালকের নাম শেখ জাফর। তিনি একই জেলা সদরের বাখুণ্ডা এলাকার শেখ জালালের ছেলে। আর আটক হেলপারের নাম সুমন চোকদার। তিনি জেলা সদরের পশরা এলাকার সাদেক চোকদারের ছেলে বলে জানা গেছে।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান।

তিনি বলেন, ফরিদপুরের সদরপুর উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ট্রাকযোগে সরকারি চাল পাচারকালে ওই দুজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ট্রাকসহ ২০ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে ট্রাক, চাল ও আটকদের সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ট্রাকচালসহ আটক হওয়া দুজনকে থানায় আনা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো যাবে।

ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকার  বলেন, এটা আমাদের চাল না। জিআর খাতের চাল। যেটা সদরপুর খাদ্য গুদাম থেকে রিকুইজিশন সাপেক্ষে চালগুলো দেওয়া হয়েছিল। হয়ত কয়েকজনের চাল একসঙ্গে করে ট্রাক নিচ্ছিলেন। তবে, এ ব্যাপারে আরও বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর