শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার সড়কে যানবাহনে ধীরগতি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত:
১২ জুন ২০২৪, ১১:৩৯

ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ ততই বৃদ্ধি পাচ্ছে। বঙ্গবন্ধু সেতুপূর্ব চার‌লে‌নের কাজ চলমান, চালকদের এলোমেলো গাড়ি চালানোর কারণে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।


কোথাও কোথাও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
বুধবার (১২ জুন) ভোর থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে এমন প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম ভোগা‌ন্তি‌তে পড়েছে যাত্রী ও চালকরা।

এদিকে কোরবানি ঈদের ছু‌টি শুরু না হ‌লেও মহাসড়‌কে বেড়েছে পরিবহনের সংখ্যা। এতে প্রতিনিয়ত বঙ্গবন্ধু সেতুতে টোল আদা‌য়ের হার বাড়‌ছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা।

জানা গে‌ছে, মঙ্গলবার গভীর রাত থে‌কে বঙ্গবন্ধু পূর্বপার থেকে যানজট শুরু হয়। প‌রে আস্তে আস্তে যানজট গি‌য়ে পৌঁছায় টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার সড়‌কে। ত‌বে ঢাকাগামী প‌রিবহনগু‌লো সেতু পার হ‌য়ে ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চ‌লিক সড়ক ব্যবহার করায় সকাল থেকে কম‌তে থাকে যানজ‌ট।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে চার লেনের কাজ চলমান রয়েছে। এছাড়া রা‌তের বেলায় প‌রিবহন চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর