শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ইউআইইউ ক্যানস্যাট প্রতিযোগীতা ২০২৪ -এ এশিয়ায় ৩য়

প্রেস রিলিজ

প্রকাশিত:
১২ জুন ২০২৪, ১২:০৩

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ‘ইউআইইউ অ্যাস্ট্রো’ দল আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি দ্বারা আয়োজিত ক্যানস্যাট ২০২৪ প্রতিযোগিতায় এশিয়ায় ৩য় স্থান এবং বিশ্বে ১১তম স্থান অর্জন করেছে। প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড ০৬ - ০৯ জুন ২০২৪ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটির স্পনসর হিসাবে ছিলো নাসা, ইউএস নেভাল রিসার্চ ল্যাব (এনআরএল), সিমেন্স ইত্যাদি।

ক্যানস্যাট হল একটি বার্ষিক স্টুডেন্ট ডিজাইন-বিল্ড-লঞ্চ প্রতিযোগিতা যা মহাকাশযান সম্পর্কিত বিষয়গুলির জন্য একটি স্যাটেলাইট ক্যাপসুল (কন্টেইনার এবং প্রোব) ডিজাইন কাজ করে। এই স্যাটেলাইটটিকে প্রায় ৬৭০ - ৭২৫ মিটার উচ্চতায় উৎক্ষেপণ, সফল স্থাপনা প্রদর্শন এবং সফলভাবে অবতরণ না হওয়া পর্যন্ত সকল তথ্য প্রদর্শন করা।

ক্যানস্যাট প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বাংলাদেশ থেকে ৫টি দলসহ বিশ্বের মোট ৮০টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশ থেকে ২টি দল ইউআইইউ এবং আইইউবিসহ মোট ৩১টি দল ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়। উক্ত প্রতিযোগীতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে ইউআইইউ’র দল বিশ্বে ১১তম স্থান অর্জন করলেও এশিয়ান দলগুলোর মধ্যে ৩য় স্থান এবং বাংলাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করে।

ইউআইইউ’র দল ক্যানস্যাট প্রতিযোগিতায় তাদের চিত্তাকর্ষক ও পারফরম্যান্স প্রদর্শন করে প্রাথমিক ধাপগুলোতে সফলভাবে উত্তীর্ণ হয়েছিলো। এই অর্জন আজ শুধু মাত্র ইউআইইউ’র একার জন্য আনন্দের নয় বরং বিশ্বের দরবারে সকল বাংলাদেশীদের জন্য একটি গৌরবময় অর্জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর