শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

অস্বস্তিকর গরমের পর খুলনায় বৃষ্টি

খুলনা প্রতিনিধি

প্রকাশিত:
১৯ জুন ২০২৪, ১৫:৫৮

ভ্যাপসা গরম চরম আকারে ধারণ করেছিল খুলনায়। যে কারণে জনজীবনে নাভিশ্বাস উঠেছিল।

 
দীর্ঘ প্রতীক্ষার পর আষাঢ়ের ৫ম দিন বুধবার (১৯ জুন) এক পশলা বৃষ্টি যেন মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।

 

বৃষ্টির পর খুলনার আবহাওয়া শীতল হয়েছে। সেই সঙ্গে কমেছে গরমও। তাপদাহের তীব্রতা কিছুটা কমেছে। ফলে জনমনে নেমে এসেছে স্বস্তির আবহ।

তবে হঠাৎ বৃষ্টিতে গণপরিবহনের যাত্রী ও সড়কে থাকা পথচারীরা কিছুটা ভোগান্তিতে পড়েন। এছাড়া বিভিন্ন এলাকায় ফুটপাতের বিক্রেতাদের দোকান গুটিয়ে নিতে দেখা যায়। গরমে অতিষ্ঠ হয়ে ওঠা অনেককে অবশ্য বৃষ্টিতে ভিজতেও দেখা গেছে।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ  বলেন, বুধবার সকাল ৯টা থেকে খুলনায় বৃষ্টি শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও বাড়বে। দুপুর ১২টা পর্যন্ত ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিকেল ৩টার পর বৃষ্টি আরও বাড়বে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর