শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ জুন ২০২৪, ১২:০৩

পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে ও পুরানো পল্টনে দুই ব্যক্তি নিহত হয়েছে। তবে তাদের কারোরই নাম পরিচয় জানা যায়নি।

দুজনে ভবঘুরে বলে নিশ্চিত করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুন) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ। বুধবার (১৯ জুন) সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীতে ও ভোর সাড়ে ৫টায় পল্টনে এই পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, আনুমানিক ৩২ বছর বয়সী ওই ব্যক্তি অনেক বছর ধরে পুরানো পল্টন মোড়ে থাকতেন। সেখানে রোড ডিভাইডারের ওপর ঘুমাতেন। ভোর সাড়ে ৫টার দিকে একটি ট্রাক রোড ডিভাইডারের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই ব্যক্তি। পরবর্তীতে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এদিকে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হীরামন বিশ্বাস জানান, অজ্ঞাতপরিচয় ৩৮ বছর ওই ব্যক্তিও ভবঘুরে। গতরাত সাড়ে ১১টার দিকে সে নিজেই যাত্রাবাড়ী জনপদ মোড়ে সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে উঠে যায়। সেখানে কোনো যানবাহনের ধাক্কায় নিহত হয় তিনি। পরবর্তিতে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়।

ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর