শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

আওয়ামী লীগের ‘প্লাটিনাম জুবিলি’: সোহরাওয়ার্দী উদ্যানে সভার ম‌ঞ্চে‌ শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ জুন ২০২৪, ১৬:১৬

ব্যাপক জাঁকজমকপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের ৭৫তম ‘প্লাটিনাম জুবিলি’ প্রতিষ্ঠাবার্ষিকীর আ‌লোচনা সভায় যোগ দি‌য়ে‌ছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

রবিবার বি‌কাল ৩টা ৪২ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গৌরবময় পথ চলার ৭৫ বছরে আওয়ামী লীগ, সংগ্রাম সংকল্প সতত শপ‌থে জনগ‌ণের সা‌থে শীর্ষক আ‌লোচনা সভায় যোগ দেন তি‌নি। এর আগে দলের সভানেত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।

মঞ্চে উঠে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। সভাস্থ‌লের নেতাকর্মীরাও বাঁধভাঙা উচ্ছ্বাসে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জবাব দেন।
কেন্দ্র থেকে শুরু করে সারাদেশে তৃণমূল পর্যায় পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হ‌চ্ছে।

মঞ্চে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এডভোকেট কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সৈয়দা জেবু‌ন্নেছা হক র‌য়ে‌ছেন।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে দেশি, বিদেশি আমন্ত্রিত অতিথিরা অংশ নি‌য়ে‌ছেন। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সবুজ ধরিত্রী’ নামে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়ে‌ছে।

১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়। প্রতি বছরই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠার এই দিনটি উদযাপন করে আওয়ামী লীগ।

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন, সংগ্রামে ভূমিকা তুলে ধরার কর্মসূ‌চি র‌য়ে‌ছে। এ লক্ষ্যে আলোচনা সভা, সেমিনার, চিত্র প্রদর্শনী, বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হ‌চ্ছে দেশব্যাপী।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর