শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

চাঁদের দূরবর্তী অংশের মাটির নমুনা নিয়ে এলো চীন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১৬:০৩

চীনের একটি মহাকাশযান চাঁদের দূরবর্তী অংশের মাটির নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। মঙ্গলবার চীনের উত্তর দিকের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে চ্যাং'ই-৬ নামক মহাকাশযানটি অবতরণ করে।

খবর আল জাজিরার।
প্রায় দুই মাসের চন্দ্রাভিযানের সফল সমাপ্তি চীনের জন্য বেশ উৎসাহব্যঞ্জক। এটি প্রথম দেশ হিসেবে চাঁদের দূরবর্তী স্থান থেকে থেকে নমুনা নিয়ে ফিরে এলো।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির লাইভস্ট্রিমে দেখা যায়, মডিউলটি একটি প্যারাসুটে করে নেমে আসছে।

চীনের জাতীয় মহাকাশ সংস্থা সিএনএসএ এ চন্দ্রাভিযানটিকে সম্পূর্ণ সাফল্য বলে আখ্যা দিয়েছে। এটি বলছে, ফিরে আসা চন্দ্রযানটি ঠিকঠাকভাবে কাজ করছে।

চলতি মাসের শুরুর দিকে চীনের মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরু- এইটকেন বেসিনে অবতরণ করে। এটি চাঁদের সবচেয়ে দূরের অংশে থাকা একটি গর্ত। সেখানে যাওয়া এবং সেখান থেকে যোগাযোগ রক্ষা করা বেশ কষ্টসাধ্য।

প্রথম দেশ হিসেবে চীন ২০১৯ সালে চাঁদের দূরবর্তী অঞ্চলে তাদের মহাকাশযানটি অবতরণে সমর্থ হয়। তবে এবারের মিশনেই প্রথম নমুনা আনা হলো।

এবার চাঁদে যাওয়া মহাকাশযানটি বেশ কয়েকদিন ধরে একটি রোবোটিক হাত ব্যবহার করে দুই কেজির মতো নমুনা ( চাঁদের মাটি) সংগ্রহ করে। যানটি ভূপৃষ্ঠের ছবি তোলার পাশাপাশি চীনের একটি পতাকাও গেঁথে দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর