শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

এমপি আনার হত্যা

আসামিদের ধরতে পাহাড়ি এলাকায় হেলিকপ্টার নিয়ে অভিযানে ডিবি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১৬:৪০

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় দুই পলাতক আসামিকে ধরতে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্র জানিয়েছে, এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম দুই আসামি ফয়সাল ও মোস্তাফিজ পাহাড়ি এলাকায় অবস্থান করছে বলে তাদের কাছে তথ্য আছে। তাদের গ্রেপ্তারে বুধবার (২৬ জুন) দুপুর থেকে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চলানো হচ্ছে।

আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে হত্যার আলামত ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৬ জুন) দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের ভ্যানে নিয়ে আসা হয় শহরে। পরে তাকে পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনে একটি পুকুরের কাছে নিয়ে যায় পুলিশ। সে সময় পুকুরপাড়ে দাঁড়িয়ে বাবুর কাছ থেকে শুনে জেলেদের নামিয়ে অভিযান চালানো হয়।

অভিযান শেষে দুপুর ১টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বর এলাকায় হারুন অর রশীদ বলেন, ‘এ হত্যাকাণ্ডের পরিকল্পনারী, অর্থ যোগানদাতা ও কিলিং মিশনে অংশ নেওয়া অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুস্তাফিজ ও ফয়সাল নামে আরো দুজনকে গ্রেপ্তার করতে বিভিন্ন এলাকায় আমাদের অভিযান চলছে।’
তিনি আরো বলেন, ‘মোস্তাফিজ ও ফয়সালকে গ্রেপ্তারে মঙ্গলবার যশোরে অভিযান চালানো হয়েছে। আজ চট্টগ্রাম পাহাড়ি এলাকায় অভিযান চালাবো। মোস্তাফিক এবং ফয়সাল যেখানেই থাকুক তাদের গ্রেপ্তার করা হবে।


’ডিবি প্রধান বলেন, ‘এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমাদের ওপর কোনো মহলের চাপ নেই।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর