শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে ফুলবাড়ী থানার নবাগত ওসি’র মতবিনিময়

মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী ( কুড়িগ্রাম)

প্রকাশিত:
২৭ জুন ২০২৪, ১৫:১১

কুড়িগ্রামের ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে ফুলবাড়ী থানায় যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমানের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সাংবাদিকরা এ সময় নবাগত ওসিকে ফুলের শুভেচ্ছা জানান।


বুধবার (২৬ জুন) দুপুরে ওসির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা ও দৈনিক বায়ান্নর আলো প্রতিনিধি ইউসুফ আলী সংগ্রামী, ফুলবাড়ী থানার এএসআই স্বপন কুমার রায়, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নাগরিক সংবাদ এর প্রতিনিধি নাজমুল হাসানসহ আরও অনেকে।


নবাগত ওসি নওয়াবুর রহমান সাংবাদিকদের বলেন, আমি একজন গণমাধ্যমমনা মানুষ। সাংবাদিক পুলিশ ভাই ভাই এ কথা আমি লালন করি। আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আমি এ উপজেলায় নতুন আমার কাজকর্মে অবশ্যই আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। তিনি এ সময় ফুলবাড়ী উপজেলার প্রধান সমস্যা মাদককে নিয়ন্ত্রণ করতে ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ওসির এ কথায় ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সাংবাদিকরা জানান, আমরা অবশ্যই মাদক নিয়ন্ত্রণে আপনাকে সহযোগিতা করে যাবো। এ সময় সাংবাদিকরা নবাগত ওসিকে মাদক সংক্রান্ত তথ্য ও পরামর্শ প্রদান করেন।

 

মঙ্গলবার নওয়াবুর রহমান ফুলবাড়ী থানায় যোগদান করেন। এর আগে ফুলবাড়ী থানার ওসি ছিলেন প্রাণকৃষ্ণ দেবনাথ। তিনি বদলী হয়ে কুড়িগ্রামের চিলমারী থানায় যোগদান করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর