শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

কুয়াকাটায় ডেসটিনির গাছ বিক্রি করে দিচ্ছে কারা?

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত:
২৯ জুন ২০২৪, ১৬:১১

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের কাউয়ারচর এলাকায় ডেসটিনি ট্রি জমিতে গ্রাহকদের বিনিয়োগকৃত ট্রি প্লান্টেশন প্রকল্পের গাছ অবৈধভাবে বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দুপুর ১২ টার দিকে সরজমিনে গিয়া দেখা যায়, ডেসটিনি'র ট্রি-প্লান্টেশনের বাগানের গাছ কেটে নেওয়া বিষয়টি মামুন নামে এক ব্যক্তি স্বীকার করেছেন।

তিনি বলেন, "আমি ডেসটিনি কোম্পানী থেকে গাছ কিনেছি। আমার কাছে গাছ  কেনার কাগজ আছে।আদালতের আদেশও রয়েছে।

ডেসটিনি'র একটি টিম এসে তাকে কাউয়ার চর প্রকল্পের গাছ বুঝিয়ে দিয়ে গেছেন।

তবে যারা আসছিল তাদের নাম বলতে পারেন নাই।

 

তাছাড়া সাগরে অমাবস্যা-পূর্ণিমার জোয়ারের তান্ডবে সৈকতের পার ভাঙ্গার কারনে অনেক গাছ নুইয়ে পড়ে আছে। ওই গাছগুলোর অধিকাংশ কেটে নিয়ে গেছে। বাগানটি যেমন আকারে ছোট হয়ে আসছে, তেমনি গাছের সংখ্যাও অনেক কম দেখা গেছে।

স্থানীয়রা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, প্রায় রাতে গাছ কেটে ট্রলি বোঝাই করে নিয়া যায়। কারা নিয়া যায় তা তারা বলতে পারছে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর