রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

সার্বিয়ায় ইসরায়েলি দূতাবাসের বাইরে তীর-ধনুক নিয়ে হামলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ জুন ২০২৪, ১৩:৩০

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ইসরায়েলি দূতাবাসের বাইরে তীর-ধনুক দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশের গুলিতে এবং হামলাকারী নিহত হয়েছেন।
সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ড্যাসিকের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আইভিকা ড্যাসিক সাংবাদিকদের বলেন, পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। হামলাকারী সার্বিয়ান বলে জানা গেছে।

তিনি বলেন, হামলাকারী ওই পুলিশ সদস্যের ঘাড়ে আঘাত করেছিল, এতে তিনি গুরতর জখম হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়, সফল অস্ত্রোপচার শেষে তিনি ভালো আছেন, তার অবস্থা আশঙ্কাজনক নয়।

সার্বিয়ান কর্তৃপক্ষ হামলাকারীর নাম মিলোস জুজোভিচ বলছে। যিনি ১৯৯৯ সালে রাজধানী থেকে প্রায় ৩০ মাইল (৪৮ কিমি) দূরে ম্লাদেনোভাক শহরে জন্মগ্রহণ করেছিলেন।

সার্বিয়ার সম্প্রচারমাধ্যম বি৯২ ড্যাসিককে উদ্ধৃতি দিয়ে বলেছে, হামলাকারী স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইসরায়েলি দূতাবাসের সামনে একটি ছোট ভবনের কাছে গিয়েছিলেন। সেখানে তিনি জাদুঘর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। এরপর ওই হামলাকারী ভবনটির দরজা খুলে তীর-ধনুক দিয়ে পুলিশ সদস্যকে আঘাত করেন। তখন ওই পুলিশ সদস্য লোকটিকে লক্ষ্য করে পাল্টা গুলি করেন। এর প্রায় আধ ঘণ্টা পর আততায়ীর মৃত্যু হয়।

মামলাটি বিশেষ প্রসিকিউটরদের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় দূতাবাস বন্ধ ছিল এবং তাদের কোনো কর্মী আহত হননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর