রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

সংসদে মন্ত্রী

সাড়ে ৫ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করেছে বিডা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩০ জুন ২০২৪, ১৬:১৬

দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ৫ লাখ ৩৭ হাজার ৩৫৬ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করেছে বলে জানিয়েছেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (৩০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মোজ্জাম্মেল হক এ কথা জানান।

মোজাম্মেল হক বলেন, বিডা ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের মে পর্যন্ত ৪ হাজার ৭১১টি (স্থানীয় ৪ হাজার ১৩০টি ও বৈদেশিক ৫৮১টি) শিল্প প্রকল্পের নিবন্ধন দিয়েছে। এর বিপরীতে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ২৮ লাখ ৩০ হাজার ৫৩৭ দশমিক ৮৫ মিলিয়ন টাকা। যেখানে ওই কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে।

একই প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিডা বেসরকারি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, উন্নত সেবা দেওয়া, কার্যকর সমন্বয় সাধন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করার লক্ষ্যে কাজ করছে। বিডা থেকে দেশি-বিদেশি শিল্প প্রকল্পের নিবন্ধন দেওয়া হয়ে থাকে।

সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, চলতি ২০২৩-২৪ অর্থবছরে জুলাই ২০২৩ থেকে ২০২৪ সালের ২২ জুন পর্যন্ত বিডা ওএসএসের (ওয়ান স্টপ সার্ভিস) মাধ্যমে মোট ১ হাজার ৮৭টি শিল্প প্রকল্প নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৬১টি স্থানীয়, ৬০টি যৌথ উদ্যোগে ও ৬৬টি বিদেশি শিল্প প্রকল্প রয়েছে।

তিনি আরও বলেন, এসব নিবন্ধিত শিল্প প্রকল্পের বিপরীতে ওই সময়ে মোট বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে ৮ লাখ ৫৬ হাজার ৫০২ মিলিয়ন টাকা। এর মধ্যে স্থানীয় ৭ লাখ ৫৬ হাজার ৪১ মিলিয়ন টাকা ও বৈদেশিক ১ লাখ ৪৬১ মিলিয়ন টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর