রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

২২ বছর পর বরফে মিলল পর্বতারোহীর মরদেহ, ছিল ‘অক্ষত’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৪, ১৮:১২

পেরুতে জলবায়ু পরিবর্তনের কারণে পর্বতের বরফ গলে যাওয়ার পর এক মার্কিন পর্বতারোহীর দেহ পাওয়া গেছে। দেশটির পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে। ২২ বছর আগে একটি বরফাচ্ছন্ন পর্বতের চূড়ায় আরোহণের সময় তিনি নিখোঁজ হয়েছিলেন।

পুলিশের তথ্য অনুসারে, আন্দিজ পর্বতমালায় কর্ডিলেরা ব্লাংকা রেঞ্জে বরফ গলে যাওয়ায় উইলিয়াম স্ট্যাম্পফ্ল নামের এই পর্বতারোহীর দেহ পাওয়া যায়।

তার পাসপোর্ট, জামাকাপড়, বর্ম ও বুটও পাওয়া গেছে। পাসপোর্ট দেখেই তার দেহ শনাক্ত করা হয়েছে।
স্ট্যাম্পফ্ল ২০০২ সালের জুনে নিখোঁজ হয়েছিলেন। তখন তার বয়স ছিল ৫৯ বছর।

ওই সময় হুয়াসকারান পর্বতে ২২ হাজার ফুট ওপরে তুষারপাত পর্বতারোহণকারী দলকে চাপা দেয়। তখন অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালালেও তাদের পাওয়া যায়নি।

হুয়াসকারান ও কাশানের মতো বরফাচ্ছন্ন পেরুর উত্তর-পূর্বাঞ্চলের পর্বতগুলো সারা বিশ্বের পর্বতারোহীদের কাছে বেশ প্রিয় জায়গা। এর আগে গত মে মাসে একই পর্বতে নিখোঁজের প্রায় এক মাস পর এক ইসরায়েলি আরোহীর লাশ পাওয়া যায়।

গত মাসে আরেকটি আন্দিয়ান চূড়ায় ওঠার সময় এক অভিজ্ঞ ইতালীয় পর্বতারোহী পড়ে গিয়ে মারা যায়। পরে তার দেহ উদ্ধার করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর