রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ফিলিপাইনে বাস-পিকআপের সংঘর্ষে একই পরিবারের ১১ জন নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ জুলাই ২০২৪, ১৭:৫১

উত্তর ফিলিপাইনে একটি বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে একই পরিবারের অন্তত ১১ জন নিহত হয়েছেন।

বুধবার (১০ জুলাই) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ যাত্রী।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে দেশটির পুলিশ প্রধান মেজর আন্তোনিও পালাত্তাও বলেছেন, ছোট টয়োটা হিলাক্স পিকআপটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আবুলুগ শহরে রাস্তার পাশের একটি খাবারের দোকানে ঢুকে পড়ে। এতে চালক ও খাবার দোকান মালিক উভয়েই আহত হয়েছেন। ওই শহরটি রাজধানী ম্যানিলা থেকে ৬০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

পুলিশ বলেছে, মধ্যরাতের পরপরই দুর্ঘটনাটি ঘটে এবং পিকআপ চালক ওই শহরের সড়কের অবস্থা সম্পর্কে তেমন অবগত ছিলেন না।

পুলিশ ক্যাপ্টেন জুন-জুন তোরিও এএফপিকে বলেন, টয়োটা হিলাক্সের চালক এলাকাটির সঙ্গে ভালোভাবে পরিচিত ছিলেন না। পিকআপ ট্রাকের যাত্রীরা একই পরিবারের সদস্য।

পুলিশ প্রধান পালাত্তাও বলেন, দুর্ঘটনার জন্য কারা দায়ী তা নির্ধারণের জন্য পুলিশ তদন্ত করছে।

ফিলিপাইনে ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ, জরাজীর্ণ যানবাহন এবং বিপজ্জনক সড়কের কারণে সম্প্রতি বেশ কয়েকটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে।

গত মার্চ মাসে দক্ষিণ ফিলিপাইনে যাত্রীবাহী ভ্যান একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়।

ওই দুর্ঘটনার ব্যাপারে পুলিশ জানিয়েছিল, বালি ও পাথর বহনকারী ১০ চাকার ওই ট্রাকটির ব্রেক খারাপ হলে নিয়ন্ত্রণ হারিয়ে এটি ভ্যানে ধাক্কা দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর