রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

রোহিঙ্গা ক্যাম্প থেকে দুটি জি-৩ রাইফেলসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৪, ১৩:১৬

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে মোহাম্মদ ইলিয়াস (২৬) নামে আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে দুটি জি-৩ রাইফেল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


শনিবার (১৩ জুলাই) রাত পৌনে ১টার দিকে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম/৩৫ ব্লকে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ইলিয়াস ১১ নম্বর ক্যাম্পের এ/১৫ সাব ব্লকের বাসিন্দা হাসান আহমেদের ছেলে।

রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমারের অভ্যন্তরে চলমান যুদ্ধ ফেরত সন্ত্রাসী সংগঠন আরসা সদস্য মোহাম্মদ ইলিয়াস অবস্থান করছে খবর পায় এপিবিএন। এ খবরের ভিত্তিতে ২০ নম্বর ক্যাম্পের এম/৩৫ ব্লকের সাব মাঝি নূর আলমের চায়ের দোকান সংলগ্ন বাঁশের ব্রিজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি জি-৩ রাইফেল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তার নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এপিবিএনের এ কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর