রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ওমানে মসজিদের কাছে গুলি, নিহত ৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৪, ১৮:০১

ওমানের রাজধানী মাস্কটে গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। মঙ্গলবার (১৬ জুলাই) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আল-ওয়াদি-আল-কবির এলাকায় একটি মসজিদের কাছে গুলির ঘটনা ঘটে। এর পরই পুলিশ এগিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পূর্ব মাস্কটে মসজিদের কাছে হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে নিহতদের পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

ওমানে পাকিস্তানের দূতাবাস থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে পাকিস্তানি রয়েছে।

এ ধরনের হামলা ওমানে নজিরবিহীন। আঞ্চলিক বিভিন্ন সংঘাতে দেশটি মধ্যস্থতা করে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় জানানো হয়েছে, আহতদের হাসপাতালে দেখতে গেছেন পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আলি।

তিনি ওমানে পাকিস্তানিদের স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য ও যে এলাকায় গুলি চালানো হয়েছে তা এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

মাস্কটে মার্কিন দূতাবাস গুলির ঘটনার পর একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং মঙ্গলবার সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর