রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ওমানে মসজিদের কাছে গুলিতে নিহত বেড়ে ৬, আইএসের দায় স্বীকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪, ১৪:০২

ওমানে মসজিদের কাছে গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন পাকিস্তানি নাগরিক। আছেন একজন পুলিশ সদস্যও। গত সোমবারের এ হামলায় আহত হয়েছেন প্রায় ৩০ জন।

গতকাল মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

পবিত্র আশুরা সামনে রেখে সোমবার মাসকাটের আল-ওয়াদি আল-কাবির এলাকার একটি মসজিদের অদূরে গুলির ঘটনা ঘটে। এ হামলার জবাব দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানায় দেশটির রাজকীয় পুলিশ বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনজন সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আর আহত ব্যক্তিদের মধ্যে উদ্ধারকারী ও প্যারামেডিক সদস্য আছেন।

আইএসের আমাক নিউজ এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ হামলার দায় স্বীকার করা হয়েছে। বলা হয়েছে, তাদের তিনজন সদস্য মেশিনগান নিয়ে হামলা চালিয়েছেন।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের রাজধানীতে সোমবারের সন্ত্রাসী হামলায় তাঁদের চারজন নাগরিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর